সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস | চ্যানেল খুলনা

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই কোটি কোটি দর্শকের টানটান উত্তেজনা। তবে এবার মাঠের সেই উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মঞ্চে হাজির হচ্ছেন একঝাঁক বিশ্বসেরা সংগীত তারকা। ফুটবল ও সংগীতের এক অভূতপূর্ব মেলবন্ধনে এবার রচিত হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। আর সেই ঐতিহাসিক আয়োজনের কথাই আনন্দের সঙ্গে সবাইকে জানালেন কলম্বিয়ান পপ সাম্রাজ্ঞী শাকিরা।

সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, পপ আইকন ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।

আসন্ন এই জমকালো পারফরম্যান্স নিয়ে শাকিরা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি, আর এখন ফাইনালেও গাইব। আমাকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্সটা কিছুটা আলাদা ও অনন্য করা যায়।’

আয়োজনের বিশালতা নিয়ে ইঙ্গিত দিয়ে এই পপ তারকা আরও বলেন, ‘এটি একটি যৌথ হাফটাইম শো হতে যাচ্ছে… এটি সত্যিই ঐতিহাসিক হবে। পাঁচজন অসাধারণ শিল্পী থাকছেন এখানে। আসলে আমি বাদে বাকি চারজন অসাধারণ শিল্পী। সেখানে ম্যাডোনা থাকবেন, বিটিএস, বিবার এবং কোল্ডপ্লে। আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে তা ঠিক করব। তবে সত্যি বলতে, আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতুহলী। আপনাদের মনে এখন ঠিক যতটা কৌতুহল কাজ করছে, আমার মনেও ঠিক ততটাই।’

ফিফা এবং গ্লোবাল সিটিজেন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ মিনিটের এই মেগা ইভেন্টটি কিউরেট করবেন ক্রিস মার্টিন। যেখানে আগে থেকেই নির্ধারিত থাকা বিটিএস, শাকিরা এবং ম্যাদোনার সঙ্গে সহ-হেডলাইনার হিসেবে যোগ দিচ্ছেন জাস্টিন বিবার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।