সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জামায়াতের ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় জামায়াতের ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে| জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তোলা হবে|

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নগরবাসীকে নিরাপদ বাতাসের ছায়াতলে রাখার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে| এরই ধারাবাহিকতায় এ বছরও ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে| একটি গাছ কাটার আগে ৫টি গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ| গাছ কেটে নতুন করে গাছ না রোপণ করলে পরিবেশের বিপর্যয় ঘটবে| খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|

মহানগরী সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে খুলনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুর রহিম, খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানত আলী হাওলাদার, খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবীর, ৩০ নং ওয়ার্ড আমীর আব্দুল ওয়াহেদ, ২৮ নং ওয়ার্ড আমীর সিরাজ বিন ইয়াকুব, ২২ নং ওয়ার্ড সভাপতি আরাফাত হোসেন, ২৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডালিম, আলিমুল হক মিরাজ, মাওলানা লিয়াকত হোসাইন, সাব্বির তরফদার, মো. নূরুন নবী, ইমাদুল ইসলাম, মনির হোসেন, স ম রমজান, আখতারুজ্জামান, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান রুবেল, আফজাল হোসেন, শহীদুল ইসলাম, মো. জামিরুল, শাহ জাহান প্রমুখ|
খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মধ্য দিয়ে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান| এসময় নেতৃবৃন্দ মাদরাসা প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন| পরে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়|#

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।