সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন | চ্যানেল খুলনা

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ডেঙ্গু জ¦রে আক্রান্ত সকল নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার নগরীর ২৫নং ওয়ার্ডের ঋষিপাড়াস্থ খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে আরো একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রশাসক বলেন, বর্তমানে এ এলাকাটি খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস বেশী। ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এখানে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সংক্রমণের হার না কমলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলিতে আরো সিট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেসিসি কর্তৃক সড়ক ও ড্রেনসমূহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। একই সাথে তিনি বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহŸান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, সুজানা জলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসক স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।