সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ | চ্যানেল খুলনা

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়ের পরিচালনায় এসময় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, এসএমসির সভাপতি শেখ কবীর আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক শাহিদা খাতুন, শিক্ষক মো: খায়রুল বাসার জুয়েলসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, জীবন বাঁচাতে বৃক্ষের অবদান অপরিসীম। একটি গাছ এক টুকরো প্রাণ।’ অত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছ রোপণ করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।