সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান | চ্যানেল খুলনা

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৯৩ কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার মোট ১৯৩ টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এদিন প্রায় ১৫ হাজার শিশু এই ক্যাপসুল গ্রহন করেছে।

এদিন সকালে টাউন-নওয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান সাগর, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ মো: কামাল হোসেন, পরিসংখ্যানবিদ সুকুমার ভট্টাচার্য, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রশিদা সুলতানাসহ বিভিন্ন স্বাস্থ্যকর্মি উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান সাগর জানান, শিশুদের শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব ও অপুষ্টি দূর করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়। এই কর্মসূচির আওতায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের নির্ধারিত কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, নির্দিষ্ট বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশের লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। উপজেলায় এদিন ১৯৩ কেন্দ্রে একযোগে এ কর্যক্রম পরিচালিত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।