সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু | চ্যানেল খুলনা

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এই ক্যাম্পেইনে উপজেলার ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাশেদুল ইসলাম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কমৃকর্তা মো: মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা: সরদার তানভীর মাহমুদ অনিক, মেডিকেল অফিসার ডা: মো: শাহরিয়া শামিম, ডা: আমিন উদ্দিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ মো: কামাল হোসেনসহ সংবাদকর্মি ও স্বাস্থ্যকর্মি।

সভায় জানানো হয়, উপজেলার মোট ১৯৩ টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।