সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি-‘সামনে আসবি না, মাইরা ফালামু’ | চ্যানেল খুলনা

নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি-‘সামনে আসবি না, মাইরা ফালামু’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একদল নেতা-কর্মী গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। ওই সময় রাস্তায় পুলিশকে দেখে মিছিল থেকে ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু’ বলে হুমকি দিতে শোনা যায়।

রোববার (২১ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যুবলীগের ব্যানারে এ মিছিলটি বের করা হয় বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিড়িওতে দেখা যায়, বিক্ষোভ মিছিল চলাকালে কয়েকজন পুলিশ সদস্যকে সড়কে দেখে যুবলীগের ক্যাডারদের বলতে শোনা যায়, ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু’।

ওই ভিডিওতে ২০ থেকে ৩০ জনকে একটি ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়।

গাজীপুর মহানগর যুবলীগের নামে ওই ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা দেখা যায়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভিডিওটি দেখেছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।