সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল | চ্যানেল খুলনা

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত কয়েকজন ভারতীয় নাবিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দাবি করেছেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তাঁরা চরম ঝুঁকিতে রয়েছেন এবং দ্রুত সহায়তা প্রয়োজন।

ভাইরাল হওয়া ভিডিওগুলোর একটিতে একজন নাবিক বলেন, বর্তমানে তাঁরা ইরানের কাছাকাছি এলাকায় অবস্থান করছেন এবং পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক হামলাগুলোর শিকার হওয়া কয়েকটি জাহাজে ভারতীয় নাবিকরা কর্মরত ছিলেন।

নাবিকদের ভাষ্য অনুযায়ী, তাঁরা বাণিজ্যিক জাহাজে চুক্তিভিত্তিক কাজ করেন এবং কোনো সামরিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। তাই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাঁদের জীবন ঝুঁকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন।

একজন নাবিক জানান, ওমান উপকূলে হামলার শিকার হওয়া একটি জাহাজে তিনি আগে কর্মরত ছিলেন। তাঁর দাবি, ওই হামলায় কয়েকজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুন পালাউয়ের পতাকাবাহী ‘এমটি মারিভেক্স’ নামের একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজটির ক্রুরা জরুরি সহায়তার আবেদন জানান। জাহাজটিতে কর্মরত সবাই ভারতীয় নাগরিক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক বার্তায় জাহাজের ক্রুরা দাবি করেন, ক্ষেপণাস্ত্র আঘাতে জাহাজের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত উদ্ধার সহায়তা প্রয়োজন।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সংশ্লিষ্ট জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি বন্দরের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে তাদের কাছে তথ্য ছিল। সে কারণেই জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং ব্যবস্থা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয় বলে দাবি করেছে তারা।

ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জবাবদিহি দাবি করেন।

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের সংশ্লিষ্টতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। এ বিষয়ে ব্যাখ্যা জানতে ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।