সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে | চ্যানেল খুলনা

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ত্রাসী গ্রেনেড বাবুর সৎ ভাই মাহমুদুন চৌধুরী জনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (১৩ জুন) পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়। এ হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

গত শুক্রবার বিকেলে যৌথ বাহিনী সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় গ্রেনেড বাবুর সৎ ভাই মাহমুদুন চৌধুরী জনিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামাল বলেন, এ পর্যন্ত এ হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অশোক ঘোষকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ঘটনার দিন রাতে সোনাডাঙ্গা থানা এলাকার ২২ তলা ভবনের পাশ থেকে আটক করা হয় জাবেদ গাজীকে। এর মধ্যে অশোক ঘোষ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

সর্বশেষ শুক্রবার বিকেলে জনিকে আটক করে যৌথ বাহিনী। তাকে রূপসা উপজেলা শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়। তবে আদালত এখনও পর্যন্ত শুনানির দিন ধার্য করেনি। পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, তদন্তে তার নাম এসেছে। তাকে অনেকদিন ধরে নজরে রাখা হয়েছিল। তদন্তের স্বার্থে এতদিন প্রকাশ করা সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ড সম্পর্কে অনেক কিছু জানা যাবে বলে ওসি জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।