সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি সঞ্জয়, পোশাকে তুলে ধরলেন দেশের পরিচয় | চ্যানেল খুলনা

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি সঞ্জয়, পোশাকে তুলে ধরলেন দেশের পরিচয়

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। কানাডার টরন্টো-তে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেন।

উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে পারফর্ম করেন নোরা ফাতেহী এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিম। তারা একসঙ্গে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সঞ্জয়ের বিশেষ জ্যাকেট, যেখানে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার নকশা ফুটিয়ে তোলা হয়। পারফরম্যান্সের সময় তিনি এসব প্রতীক দর্শকদের সামনে তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় শৈশবের একটি বড় অংশ কাটিয়েছেন চট্টগ্রামে। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে অংশগ্রহণের মাধ্যমে সঞ্জয় শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কেও বিশ্বদরবারে তুলে ধরেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপের জমজমাট উদ্বোধন ছাপিয়ে আলোচনায় সংঘর্ষ-বিক্ষোভ

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম কত জানেন?

বাংলাদেশের ফুটবল ভক্তদের সুখবর, বিশ্বকাপ দেখাবে যে তিন টিভি

বিশ্বকাপে যাওয়ার আগে ভাইকিং যোদ্ধা রূপে হালান্ডরা

শিউলির প্রয়াত মাকে জয় উৎসর্গ করলেন ঋতুপর্ণা

‘আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।