সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯ | চ্যানেল খুলনা

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

খুলনায় বিশেষ যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক (ওসি) তৈমুর ইসলাম জানান, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী এবং একাধিক মামলার আসামি মোঃ লিটন মীর ওরফে কসাই লিটন (৪০) এবং মোঃ রিফাত হোসেন (২০) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মীর নগরীর শেখপাড়া লোহাপট্টির আব্দুল রশিদ মীরের ছেলে এবং রিফাত হোসেন, সোনাডাঙ্গার পৈপাড়ার বিসমিল্লাহ্ মহল্লার আইয়ুব আলীর ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।অন্যদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা ১৩, সোনাডাঙ্গা মডেল থানা ১৩, লবণচরা থানা ৬, হরিণটানা থানা ১, খালিশপুর থানা ১৬ ও দৌলতপুর থানা ৮ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য ছিল চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কসাই লিটন ও রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয় মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া, ছিনতাইসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে সৎবাবার স্বীকারোক্তি

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

খুলনায় মার্কেট-শপিংমল-দোকানসমূহ খোলা রাখার নতুন সময় নির্ধারণ

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।