সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু | চ্যানেল খুলনা

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে। আজ সোমবার সকাল থেকে আবারও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ঈদের ছুটির কারণে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। দিনের শুরুতেই শতাধিক পণ্যবাহী ট্রাক দুই দেশের বন্দরে যাতায়াত করেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটি শেষে আবারও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছুটির কারণে সৃষ্ট বাণিজ্যিক ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ দিন-রাত কার্যক্রম সচল রাখবে বলেও তিনি জানান।

আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ায় দেশের বৈদেশিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোরে ১৭ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।