সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই | চ্যানেল খুলনা

জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই

বিজ্ঞান শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করতে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন আজ শুক্রবার (২২ মে) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

প্রধান অতিথি হুইপ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞানমনস্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তাধারার জাতি কখনো স্মার্ট ও উন্নত দেশ গঠন করতে পারে না। বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।

তিন দিনব্যাপী মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় আটক ৫ জেলে কারাগারে

পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই

রূপসায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।