
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিক ময়দানে আদর্শিক দ্বীনকে মজবুত করতে এই সদস্য শিক্ষা বৈঠক মাইলফলকের ভূমিকা পালন করবে| এই বৈঠক থেকে আমাদেরকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে| শ্রমিকদের প্রতি ভালোবাসায় আমাদের সততা ও যোগ্যতার মাধ্যমে শ্রমজীবী মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে| এদেশের সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়নে আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে| আমরা জুলুম করবো না| আমরা জুলুম সহ্য করবো না| এই নীতিকে ধারণ করে যে কোনো জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে| আন্দোলনের পথে আসা সকল বাধা বিপত্তি মোকাবিলা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে| ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে শ্রমিক ময়দানে ˆতরি করতে হবে|
শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সদস্যদের মান উন্নয়ন ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য শিক্ষা ˆবঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|
মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী উপদেষ্টা ড. আবু রুবাবা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খান গোলাম রসূল| ˆবঠকে অন্যান্যের মধ্যে খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান কাজী মাহফুজুর রহমান ও সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক আনিসুর রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ, হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, আড়ংঘাটা থানা সভাপতি শাহিনুল ইসলাম, পরিবহন থানার আব্দুল বারেক, বিআরইএল খুলনার সভাপতি সাইফুল ইসলাম, খালিশপুর থানা সেক্রেটারি বুলবুল কবির, দৌলতপুর থানা সেক্রেটারি মাহবুবুর রহমান জুনায়েদ, শ্রমিক নেতা আলী হায়দার নিরু, মুরাদ সোহাগ, তাইফুর রহমান, বদরুর রশিদ মিন্টু, আব্দুস সাত্তার, কামরুল ইসলাম, গাজী গোলাম মোস্তফা, নাসির উদ্দিন, হাফেজ নাসরুল্লাহ, শাহাব উদ্দিন আহমেদ, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন|
মহানগরী আমীর আরও বলেন, শ্রমিকরাও এই সমাজের নাগরিক| ভোট শ্রমিকরাও আমাদেরকে দেয়| আপনাদেরকেও দিয়েছে| সুতরাং শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ঠেলে দেবেন না| রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে| মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে| বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে|
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলবো| এই আন্দোলনের জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যেকোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেবো না| আন্দোলনে অতীতের মত গৌরবময় ভূমিকা পালন করার জন্য শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি|


