সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান | চ্যানেল খুলনা

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

আন্তর্জাতিক শ্রমিক দিবস শুক্রবার (১ মে) । দিনটি শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।’

মহান মে দিবস বা শ্রমিক দিবসে শুটিং-সংশ্লিষ্ট কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে এক বার্তায় ক্যামেরার পেছনে থাকা সব মানুষের নিরলস শ্রমের কথা স্মরণ করেন তিনি।

এ অভিনেতা লিখেছেন, শ্রদ্ধা জানাই শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের, যাদের শ্রম ও নিষ্ঠায় স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে আমাদের কর্মক্ষেত্র এবং স্বপ্নের পৃথিবী।

বর্তমানে ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সিনেমাটির চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন এবং এটি পরিচালনা করছেন আজমান রুশো।

এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

মাত্র ৩৬ বছর বয়সে জনপ্রিয় মার্কিন টিভি অভিনেত্রীর বিদায়

মেকআপ ছাড়াই জেল্লা উপচে পড়ে সাই পল্লবীর! কীভাবে?

স্পাইডার-ম্যানের এই অভিনেত্রীকে নিয়ে কেন এত আলোচনা

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।