সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ | চ্যানেল খুলনা

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেছেন, শিক্ষার্থীরা চায় সবকিছুই প্রকাশ্যে হবে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রকিবুল ইসলাম। তিনি বলেন, যদি গুপ্তভাবে ‘মব ক্রিয়েট’ করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না।

সরকার দলীয় হুইপ বলেন, ‘আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছে, তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক। তারা চায় ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না। তারা চায় প্রকাশ্যে সবকিছুই হবে। উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে এবং যদি রাজনীতির কোনো আলোচনা করতে হয়, সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে।’

যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে উল্লেখ করেন রকিবুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না। আর চাই না কোনো মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলের জামানায় আমরা ফিরে যেতে। আমরা চাই মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্রসমাজ গড়ে উঠুক দেশের নেতৃত্ব গড়ে উঠুক।’

এদিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের বিষয়ে নেত্রকোনা-৫ আসনের জামায়াত সাংসদ মাছুম মোস্তফা বলেছেন, ‘যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়।’

রাষ্ট্রপতিকে সরকার দলীয় এমপিরা লাজুক ভঙ্গিতে আংশিক ধন্যবাদ দিচ্ছে বলে উল্লেখ করেন ময়মনসিংহ-৬ আসনের জামায়াত এমপি মো. কামরুল হাসান। তিনি বলেন, ‘যারা বক্তব্য দিয়েছেন তারা রাষ্ট্রপতির নামটি মুখে নিতে লজ্জাবোধ করছেন। এ লজ্জা থেকে জাতিকে বাঁচানোর জন্য আমরা ওয়াকআউট করেছিলাম।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।