সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মালিতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত | চ্যানেল খুলনা

মালিতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালি-তে একযোগে সশস্ত্র হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার একাধিক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শনিবার রাজধানীর কাছাকাছি কাটি শহরে তাঁর বাসভবনসহ বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। হামলায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে।

জানা যায়, আল-কায়েদা সংশ্লিষ্ট জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন এবং তুয়ারেগ বিদ্রোহীদের একটি জোট এই হামলায় জড়িত। তারা রাজধানী বামাকো ছাড়াও গাও, কিদাল ও সেভারেসহ বিভিন্ন এলাকায় হামলা চালায়।

বিশ্লেষকদের মতে, ২০২০ ও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সরকারের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন সাদিও কামারা। তাঁর মৃত্যু দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদক নিকোলাস হক জানান, কাটি শহরকে দেশের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তবুও সেখানে হামলা চালাতে সক্ষম হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

এদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতা নিরাপদ স্থানে রয়েছেন বলে জানা গেছে। হামলার সময় তাঁকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববারও কিদালসহ বিভিন্ন এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ঘটনার নিন্দা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন, ওআইসি এবং যুক্তরাষ্ট্রের আফ্রিকান অ্যাফেয়ার্স ব্যুরো।

বিশ্লেষকদের আশঙ্কা, সামনের দিনগুলোতে দেশটির বিভিন্ন কৌশলগত এলাকায় আরও সংঘাত বাড়তে পারে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হোয়াইট হাউজের অনুষ্ঠানে গুলির ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল ডোনাল্ড ট্রাম্প

সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট আটক

নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু

কেজরিওয়ালের দলে বড় ভাঙন, রাজ্যসভার একাংশ যোগ দিচ্ছে বিজেপিতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।