সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউএনওর ওপর হামলা : ২৫ জনের নাম উল্লেখ করে ২ শতাধিকের নামে মামলা | চ্যানেল খুলনা

ইউএনওর ওপর হামলা : ২৫ জনের নাম উল্লেখ করে ২ শতাধিকের নামে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতেই দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটিতে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি তৈরি হলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।

পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন চালকদের লাইনের বাইরে যেতে নির্দেশ দেন এবং দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা করেন। এরপরই উত্তেজিত একদল লোক মিছিল নিয়ে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর বডিগার্ড তৈবুলের ওপরও চড়াও হয়ে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।