সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইন্দোনেশিয়ায় হোটেলে চুরি করতে গিয়ে ধরা পড়লেন ৪ ভারতীয় পর্যটক | চ্যানেল খুলনা

ইন্দোনেশিয়ায় হোটেলে চুরি করতে গিয়ে ধরা পড়লেন ৪ ভারতীয় পর্যটক

ইন্দোনেশিয়ার বালিতে একটি বিলাসবহুল রিসোর্টে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন চার ভারতীয় পর্যটক। রিসোর্টের কর্মীরা তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে হোটেলের আসবাব ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন। তবে স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি আইনি জটিলতায় না গড়িয়ে সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে ভারতীয় পর্যটকদের আচার আচরণ ও দায়িত্ববোধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা যায়, ঘটনার সূত্রপাত গত ১৯ এপ্রিল সকালে। বালির গিয়ানয়ার এলাকার আসভারা রিসোর্ট উবুদ থেকে চেক আউট করার সময় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় রিসোর্টের কর্মীরা হোটেলের অভ্যর্থনা কেন্দ্রের পাশে পর্যটকদের স্যুটকেস খুলে তল্লাশি করছেন। এ সময়  তাদের ব্যাগ থেকে হোটেলের মালামাল বের করে মাটিতে সাজিয়ে রাখা হয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

বালি টাইমস পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, এই চারজন ভারতীয় পর্যটক গত ১৬ এপ্রিল রিসোর্টটিতে দুটি রুম বুক করেছিলেন। চেক আউট করার সময় হোটেল কর্মীরা খেয়াল করেন কক্ষের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস খুজে পাওয়া যাচ্ছে না। তখন কর্মীদের ওই  চার পর্যটকদের ওপর সন্দেহ হয়। ফলে তারা তাদের ব্যাগ তল্লাশি করার সিদ্ধান্ত নেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম

যুদ্ধে বিধ্বস্ত ইরানের সব খাত, চাকরি হারিয়েছেন ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

জ্বালানি দামের চাপে কর ছাড়ের দাবি মার্কিন এয়ারলাইন্সগুলোর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।