সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু? | চ্যানেল খুলনা

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন মানেই পর্দায় নতুন কোনো চমক। সম্প্রতি ‘রাকা’ ছবির ঝলক দিয়ে অনুরাগী মহলে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। বর্তমানে এই ছবির প্রস্তুতি এবং শুটিং নিয়ে তুমুল ব্যস্ততা পার করছেন অভিনেতা। আল্লু অর্জুনের আগামী সিনেমা ‘রাকা’র বড় একটি অংশের শুটিং হবে মুম্বাইয়ে। কাজের সুবিধার্থে এবং দীর্ঘ সময় যাতায়াতের ঝক্কি এড়াতে আরব সাগরের তীরের মায়ানগরীতে একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত এই ফ্ল্যাটটি প্রায় ৬০০০ বর্গফুট আয়তনের। এতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল এবং চারটি গাড়ি পার্কিংয়ের বিশাল ব্যবস্থা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই রাজকীয় ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা গুনতে হচ্ছে আল্লু অর্জুনকে।

তিন বছরের চুক্তিতে তিনি এই বাড়িটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে বিশাল এই অংকের খরচই এখন টক অব দ্য টাউন।মুম্বাইয়ে ঘর ভাড়া নেওয়ার খবর প্রকাশ হতেই জল্পনা শুরু হয় যে, অভিনেতা কি তবে হায়দরাবাদ ছেড়ে পাকাপাকিভাবে মুম্বাই চলে যাচ্ছেন? তবে ভক্তদের সেই দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন অভিনেতার বাবা, প্রযোজক অল্লু অরবিন্দ। তিনি জানিয়েছেন, কেবল শুটিংয়ের প্রয়োজনে এই পদক্ষেপ। অল্লু অরবিন্দ বলেন, ‘ছেলের বর্তমান ছবির শুটিং মুম্বাইয়ে হচ্ছে, তাই হয়তো এমন জল্পনা। কিন্তু হায়দরাবাদই ওর আসল মাটি। ওর সন্তানেরা ওখানে পড়াশোনা করে, পরিবারের সবাই সেখানেই থাকে। তাহলে ও মুম্বাইয়ে পাকাপাকিভাবে কেন যাবে?’ কেবল ‘রাকা’ নয় পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী সিনেমাতেও চুক্তিবদ্ধ হতে পারেন আল্লু। সেই ছবির শুটিংও মুম্বাই কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক বছর মুম্বাইয়ে তার যাতায়াত ও অবস্থান বাড়বে বলেই এই বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই মেগাস্টার।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বিলাসবহুল ফ্ল্যাট-লাখ টাকা ভাড়া, মুম্বাইয়ে কী করছেন আল্লু?

জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি : তৌসিফ

আইনি বিপাকে নুসরাত জাহান

সুইমিং পুল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন না শোবিজ তারকারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।