সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফেনীতে আরও দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা | চ্যানেল খুলনা

ফেনীতে আরও দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা

ফেনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) শহরের সদর হাসপাতাল মোড় ও মহিপালে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দিন। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নিয়মিত মনিটরিং ও তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন টিম শহরের এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানে সদর হাসপাতাল মোড় এলাকার আমিন মেডিকেল সেন্টার ও মহিপালের আলো ডিজিটাল চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়েছে।

এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় আমিন মেডিকেল সেন্টার এবং লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হওয়ায় আলো ডিজিটাল চক্ষু হাসপাতালের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সদর হাসপাতাল মোড়ের সোনালী ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ফেনীর মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে, গত ১২ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফেনী প্রাইভেট হাসপাতাল’ সিলগালা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তার আগে ১১ এপ্রিল রাতে শহরের ‘ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিক’-এ চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকটি সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।