সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন | চ্যানেল খুলনা

খুলনার নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন

খুলনা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল্লাহ হারুন। তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে বরিশাল ও সিলেট বিভাগেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে। অন্যদিকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।

এর আগে গত ১৯ এপ্রিল গ্রেড ১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী এবং বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। পরবর্তীতে তারা অবসরে যান।

নতুন নিয়োগের মাধ্যমে খুলনাসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে সৎবাবার স্বীকারোক্তি

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

খুলনায় মার্কেট-শপিংমল-দোকানসমূহ খোলা রাখার নতুন সময় নির্ধারণ

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।