সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও | চ্যানেল খুলনা

ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হোমালিনে আজ মঙ্গলবার স্থানীয় সময় ৬টা ২৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সঙ্গে মিয়ানমারের সাগাইং প্রদেশের সীমান্ত আছে। হোমালিন এলাকাটি সাগাইং প্রদেশের অন্তর্ভূক্ত। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকোভারি এক বিবৃতিতে জানিয়েছে, হোমালিনের ভূপৃষ্ঠের ৬৬ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের একটি রেখাচিত্রও নিজেদের সাইটে প্রকাশ করেছে ভলকানো ডিসকোভারি। ভূপৃষ্ঠের মোটামুটি গভীরে হওয়ায় অনুভূত কম্পনের হার ছিল মৃদু। এ ভূমিকম্পের ফলে ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান যদিও টেকটোনিক প্লেটের বড় কোনো ফল্ট লাইনের ওপর নয়, তবে, মিয়ানমার এবং ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

বাইডেনের স্ত্রীকে ৭.৫ ক্যারেটের কৃত্রিম হীরা উপহার দিয়েছিলেন মোদি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।