সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর | চ্যানেল খুলনা

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির কমান্ডার আবু মাহদি আল-জাফারি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যোদ্ধারা সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় তিনি দাবি করেন, তাদের বাহিনী ইতোমধ্যে ইরাক ও পুরো অঞ্চলে দখলদার শক্তির বিরুদ্ধে ২০০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে। তিনি আরও বলেন, আসন্ন দিনগুলোতে এসব অভিযান আরও ঘন ঘন এবং আরও জোরালোভাবে পরিচালিত হবে, যা অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সময়সীমা শেষ হলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে।

সূত্র : আল জাজিরা

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পনের টেবিলে’ পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।