সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত | চ্যানেল খুলনা

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

ঢাকার এক‌টি স্কু‌লে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি স‌রেজ‌মি‌নে দে‌খে‌ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। সোমবার (২০ এপ্রিল) লাইট ফেয়ার স্কুলে পরিদর্শনে গি‌য়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খেন তিনি। ঢাকার মা‌র্কিন দূতাবাস জানায়, আজ বিশেষ দূত হার্ডার বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর প্রতি সমর্থন জানাতে লাইট ফেয়ার স্কুল পরিদর্শন করেছেন। সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবের গুরুতর চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে, ইউনিসেফের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে, যাতে ২ কোটি ১৯ লাখের বেশি বিনামূল্যের হাম-রুবেলা টিকার ডোজ সরবরাহ করে পাঁচ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা দেওয়া যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।