সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন না শোবিজ তারকারা | চ্যানেল খুলনা

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন না শোবিজ তারকারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় জায়গা পাননি শোবিজ অঙ্গনের কোনো তারকা। বড় পর্দা ও গানের মঞ্চে জনপ্রিয়তা থাকলেও রাজনীতির মাঠে এবার হতাশ হতে হয়েছে তাদের।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি জানান, দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, ফারহানা চৌধুরী বেবী এবং রুকাইয়া জাহান চমক মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের কেউই চূড়ান্ত তালিকায় স্থান পাননি।

চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ নারী নেত্রীরা। এর মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের তালিকায় অভিজ্ঞতা ও দলীয় সক্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে শোবিজ তারকাদের পরিবর্তে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় নেত্রীরাই মনোনয়ন পেয়েছেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার

শাস্তি দিতে ১৭ নারী-পুরুষের জন্য একটাই ওয়াশরুম!

বদলে গেল নগরবাউলের গিটারিস্ট

নয়নতারার সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সালমান

ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন: অপু বিশ্বাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।