সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন ছাত্রদল নেত্রী মানসুরা | চ্যানেল খুলনা

সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন ছাত্রদল নেত্রী মানসুরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির তরুণ নেত্রী মানসুরা আক্তার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বোর্ডের যাচাই বাছাই শেষে প্রকাশিত তালিকায় তরুণ মুখ হিসেবে তার অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের মনোনীতদের নাম ঘোষণা করেন।

রাজনীতিকদের মতে, এবারের তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বের সমন্বয় রাখা হয়েছে। এর মাধ্যমে দলটি নতুন প্রজন্মকে সামনে আনার ইঙ্গিত দিয়েছে।

দলীয় নেতারা জানান, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কারণে মানসুরা আক্তার নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং তৃণমূলের কর্মীদের স্বীকৃতি। ভবিষ্যতে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে

‘সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে’

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।