সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাষ্ট্রীয় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ঘালিবাফ বলেন, চুক্তিতে পৌঁছাতে দুই দেশকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, “আলোচনায় কিছু ইস্যুতে আমরা একমত হতে পেরেছি। আবার কিছু বিষয়ে এখনো পারিনি। চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আমরা এখনো অনেক দূরে আছি।” ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখার কারণ দেখিয়ে গতকাল গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে তেহরান। যা আলোচনাকে আবারও কঠিন করে তুলেছে।

গতকাল সংবাদমাধ্যম সিএনএনকে ইরানি একটি সূত্র জানিয়েছিল, আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় বসবে মার্কিনি ও ইরানি প্রতিনিধিরা। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, আলোচনাটি আর হবে না।ইরানি ওই সূত্রটি জানিয়েছিলেন, আলোচনার জন্য রোববার পাকিস্তানে পৌঁছাবে তাদের প্রতিনিধি দল। এদিকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিকে নিজেদের জন্য কৌশলগত বিজয় হিসেবে অভিহিত করেছেন ঘালিবাফ। তিনি বলেছেন, “আমরা শত্রুদের ধ্বংস করে দেইনি— তাদের কাছে এখনো অস্ত্র এবং অর্থ রয়েছে। কিন্তু কৌশলগতভাবে, তারা আমাদের সামনে পরাজিত হয়েছে।” গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। যা বর্তমানে শেষের দিকে আছে।

সূত্র: সিএনএন

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে

লেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু

জাহাজে গুলি চালিয়ে ইরান জানান দিল, হরমুজ তাদের নিয়ন্ত্রণে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।