সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১ | চ্যানেল খুলনা

লেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১

লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৯ সেনা আহত ও একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে আজ রোববার (১৯ এপ্রিল) জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত। ৩১ বছর বয়সী এ দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর চলে আসে।

এর সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। সেখানে হিজবুল্লাহ বোমাটি পুঁতে রেখেছিল।এই বোমার বিস্ফোরণে পোরাত প্রাণ হারান। তিনি ও অন্যান্যরা সেখানে থাকা ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, চারজন মাঝারি আঘাত পেয়েছেন। আর বাকি চারজন সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের পরিবারকে অবহিত করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কেন এ ঘটনা ঘটল সেটি তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা।আগে থেকেই পুঁতে রাখা বোমায় হতাহতের ঘটনা ঘটলেও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।