সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে | চ্যানেল খুলনা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকে দেখা গেছে, ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এক বছরের ব্যবধানে দেশের অবস্থানে কিছুটা উন্নতি হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই মোট ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ, কোমোরো, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।

তবে এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে, আবার কিছু দেশে প্রবেশের আগে ই-ভিসা গ্রহণ করতে হয়।

সূচকে এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন।

চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্য।

হেনলি পাসপোর্ট র‌্যাংকিং বিশ্লেষণে দেখা গেছে, ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। আর ২০২১ সালে এটি নেমে আসে ১০৮তম স্থানে, যা ছিল গত দুই দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ভারতের বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।