সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে ট্রাম্পের চিঠি | চ্যানেল খুলনা

ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে ট্রাম্পের চিঠি

ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে চীন জানিয়েছে, তারা তেহরানকে কোনো অস্ত্র দিচ্ছে না।

বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, চিঠিতে ইরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেছিলেন এবং জবাবে সি চিন পিং লিখেছেন যে, চীন এমন কিছু করছে না।

সাক্ষাৎকারটি আগের দিন রেকর্ড করা হলেও চিঠিপত্র বিনিময়ের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করলে সেই দেশের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প জানান, আগামী মাসে সি চিন পিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ইরানের যুদ্ধ পরিস্থিতি বা ভেনেজুয়েলার কারণে তেলের বাজারে যে পরিবর্তন এসেছে, তা এই বৈঠকে প্রভাব ফেলবে না।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছেন, যা নিয়ে চীন সন্তুষ্ট। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জলপথটি বন্ধ ঘোষণা করার পর বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে।

বর্তমানে যুদ্ধবিরতি চললেও জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, এখন সেখানে খুবই সীমিত আকারে চলাচল হচ্ছে।

ট্রাম্প আরও জানান, তেহরানের সঙ্গে আবারও আলোচনা শুরু হতে পারে। তবে আলোচনার সম্ভাবনার পাশাপাশি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে।

অন্যদিকে, অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগরসহ পারস্য উপসাগর ও ওমান উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে

লেবাননে বোমা বিস্ফোরণে ৯ ইসরায়েলি সেনা আহত, নিহত ১

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু

জাহাজে গুলি চালিয়ে ইরান জানান দিল, হরমুজ তাদের নিয়ন্ত্রণে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।