সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় | চ্যানেল খুলনা

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দালালচক্রের প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বলেছেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা প্রভাব খাটানো সহ্য করা হবে না। তিনি স্পষ্টভাবে জানান, পুলিশে চাকরি পেতে টাকা লাগে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত।

বুধবার (১৫ এপ্রিল) ডিআইজি কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতির বিষয়টি তুলে ধরেন তিনি।

ডিআইজি বলেন, কেউ যেন জমিজমা বিক্রি করে বা ধার করে দালালের হাতে টাকা না দেন। নিয়োগ ঘিরে দালালদের তৎপরতা ঠেকাতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যদি কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হয়, তাহলে তার চাকরি বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যতা থাকলে তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই, মেধাই হবে একমাত্র যোগ্যতা।

নিয়োগে প্রতিযোগিতার চিত্র তুলে ধরে তিনি জানান, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডিআইজি বলেন, পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত জানাতে অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।