
যশোরের শার্শার উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৭ এপ্রিল সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে তিনি এ খাল খনন স্থান পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকোট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডভোকোট মোস্তফা কামাল মিন্টু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বদিউজ্জামাল বদি মেম্বার, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


