সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু | চ্যানেল খুলনা

খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু

জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ বুধবার (০৮ এপ্রিল) খুলনা কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুলনাকে গ্রীন সিটিতে পরিণত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। বস্তিবাসীর উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু সভা-সেমিনার করলেই হবে না, এ নিয়ে সকলকে কাজ করতে হবে। শহরে ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাইক্লোন ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের পরিকল্পনা দরকার। খুলনার উন্নয়নে আমরা কাজ শুরু করেছি।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (কুয়েট) এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন কারিতাসের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইম্মানুয়েল চয়ন বিশ্বাস।

বাংলাদেশে বিভিন্ন নীতি ও পরিকল্পনা ডিআরআর এবং সিসিএ এর ওপর গুরুত্ব দেয়া হয়, তবুও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষার ক্ষেত্রে সমন্বিত দৃষ্টিভঙ্গির ঘাটতি রয়েছে। এই গোলটেবিল বৈঠকে আলোচনার লক্ষ্য হলো সরকার, উন্নয়ন সংস্থা, গবেষক ও নাগরিক সমাজের মধ্যে নীতিগত সংলাপ সৃষ্টি করা এবং সম্ভাব্য উপায়গুলো চিহ্নিত করা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনা ও বৃদ্ধিকরণ, নীতিগত সংলাপ চালু করা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করা, DRR-CCA-Social Protection এর মাধ্যমে সমন্বয় বৃদ্ধির উপায় নির্ধারণ এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল সামাজিক সুরক্ষার জন্য সুপারিশমালা তৈরি করা।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশ নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।