সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৬ শিশু, ১ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৬ শিশু, ১ জনের মৃত্যু

খুলনা বিভাগের ১০ জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশু রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে ৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একইসময়ে মারা গেছে একজন। এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন। গতকাল সোমবার বিকেল পর্যন্ত বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৩৩৭ শিশু। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের উপপরিচালক মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, সোমবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৩৩৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১০১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে আর মারা গেছে একজন। এছাড়া খুলনায় ৬২ শিশু, যশোরে ৫৭, বাগেরহাটে ১৭, চুয়াডাঙ্গায় ৪, ঝিনাইদহে ১৩, মাগুরায় ২৮, মেহেরপুরে ১৮, নড়াইলে ১৭ এবং সাতক্ষীরায় ২০ জন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫৬ শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ২৫, সাতক্ষীরায় ৭, খুলনায় ৩, যশোরে ৩, বাগেরহাটে ৪, ঝিনাইদহে ১, মাগুরায় ৫, মেহেরপুরে ৬ ও নড়াইলে দুই শিশু নতুন করে ভর্তি হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন বলেন, হামের বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত বেড নেই। তারমধ্যেই ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। স্বাস্থ্য কর্মীরা হামের বিষয়ে বাড়ি বাড়ি যেয়ে সতর্ক করছে। এছাড়া তদারকি করা হচ্ছে কারা হামের টিকা দেয়নি। ভালো খবর হচ্ছে খুলনায় হামের টিকার সংকট নেই। তিনি বলেন, হাম ভাইরাসজনিত রোগ। হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এ জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।