সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাঠেই কম্বল-বালিশ পেতে ঘুমিয়ে যেতে চাইলেন অধিনায়ক | চ্যানেল খুলনা

মাঠেই কম্বল-বালিশ পেতে ঘুমিয়ে যেতে চাইলেন অধিনায়ক

কোয়েটা গ্লাডিয়েটর্সকে গত রোববার হারিয়ে পাকিস্তান সুপার লিগে তৃতীয় জয় পেয়েছিল মুলতান সুলতান্স। বসে থাকার ফুরসত তাদের নেই। কারণ পরের দিনই খেলতে হলো আরেকটি ম্যাচ। আগের দিন কোয়েটাকে হারানোর পর পিএসএলের ব্যস্ত সূচি নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন মুলতানের অধিনায়ক অ্যাশটন টার্নার।

গত রোববারের ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে জয়ের উচ্ছ্বাসে মাতেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তখনই প্রশ্ন করা হয় পরের সূচি নিয়ে। পরের দিন রাওয়ালপিন্ডিজের বিপক্ষে খেলতে হবে মনে পড়তেই নিজের অনুভূতি লুকাননি টার্নার।

তিনি বললেন, ‘এবার কোথাও থেকে একটা কম্বল ও বালিশ এনে এখানেই ঘুমিয়ে পড়ব ভাবছি। হাতে তো খুব বেশি সময় নেই।’ টার্নারের দল ব্যস্ত সূচিতে যে দমে যাচ্ছে, তা কিন্তু নয়। গতকাল সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপ্পের হাফ সেঞ্চুরির পর টার্নারের ঝড়ো ইনিংসে ১৭তম ওভারেই জিতে যায় মুলতান। ১০ বলে ২ চার ও ২ ছয়ে ২৬০ স্ট্রাইক রেটে ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। টানা দুই দিনেই ম্যাচ জিতে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুলতান। পিন্ডিজ চার ম্যাচের সবগুলো হেরে সপ্তম স্থানে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

লঙ্কান লিগে সাকিবের দলেই খেলবেন তাসকিন

রাজমিস্ত্রির সহকারী থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে

সেঞ্চুরির রেকর্ড গড়তে পাকিস্তানকেই বেছে নিলেন মুশফিক

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।