সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জুম্মার নামাজে যাওয়ার পথে তেল জব্দ, পুলিশের হাতে তুলে দিলেন হুইপ বকুল | চ্যানেল খুলনা

জুম্মার নামাজে যাওয়ার পথে তেল জব্দ, পুলিশের হাতে তুলে দিলেন হুইপ বকুল

জুম্মার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে ৩টি ভ্যানে বহনকৃত ৬ ড্রাম অবৈধ জ্বালানি তেল জব্দ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, সন্দেহজনকভাবে ভ্যানে করে জ্বালানি তেল পরিবহন করতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে ভ্যানগুলো থামান এবং বিষয়টি যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জ্বালানি তেলগুলো জব্দ করা হয়।

পরবর্তীতে তিনি ঘটনাস্থলে পুলিশকে খবর দেন এবং জব্দকৃত ৬ ড্রাম তেলসহ ভ্যানগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। তারা বলেন, এ ধরনের সাহসী পদক্ষেপ অবৈধ জ্বালানি ব্যবসা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।