সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার, আহত ৪ | চ্যানেল খুলনা

খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার, আহত ৪

খুলনার খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

আহতরা হলেন সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং অজ্ঞাতনামা। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। অপর দুজন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেট অনুশীলন শেষে ওই চার যুবক একটি প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনা আসছিল। ট্রেন আসার আগে গেটম্যান ক্রসিংয়ের প্রতিবন্ধক দণ্ড নামাচ্ছিলেন, এমন সময় প্রাইভেট কারটি লেভেল ক্রসিং দ্রুত পার হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ট্রেনটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পাশে ছিটকে পড়ে।

খুলনা রেলওয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান বলেন, ট্রেনের ধাক্কায় ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।