সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ | চ্যানেল খুলনা

জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

তেল নেওয়াকে কেন্দ্র করে ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে কথা-কাটাকাটিন জেরে দুই পক্ষের ক্রেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের তিনজন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গুলিতে আহত সেই স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে ফেললেন যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।