সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার | চ্যানেল খুলনা

রূপসায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করেছে রূপসা থানা পুলিশ। এ ব্যাপারে পুত্র বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে উক্ত গ্রামের ইউনুছ শিকদারের পুত্র খোকন শিকদার (৫৮) গত ২৬ মার্চ সকালে তার স্ত্রী খুরশিদা বেগম (৫০) কে পারিবারিক কলহের জের ধরে শাবল দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এসময় স্ত্রী মারাত্মক আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে অধিক রক্তক্ষরণ এবং মস্তিকের জটিলতার কারনে গতকাল শুক্রবার (২৭ মার্চ) আনুমানিক ৮টার সময় ঢাকার সিটি কেয়ার হাসপাতালে খুরশিদা মৃত্যুবরন করেন। ঘটনা জানাজানি হলে আজ শনিবার (২৮ মার্চ) অভিযুক্ত স্বামী খোকন শিকদারকে শিয়ালি ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস আটক করে। এ ব্যাপারে নিহতের পুত্র মিশকাত শিকদার বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে একট হত্যা মামলা দায়ের করেন।

মিশকাত শিকদার প্রতিনিধিকে জানান, তার পিতা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছিলো। এই ঘটনার সূত্র ধরেই তার পিতা মাতার মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। গত বৃহস্পতিবার সকালে আবারও বিবাদের সৃষ্টি হলে এক পর্যায়ে ঘরে থাকা শাবল দিয়ে পিতা খোকন শিকদার মাতা খুরশিদা বেগম আঘাত করে এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

এ ব্যাপারে রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত খোকন শিকদারকে আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে ও এই ঘটনায় রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।