সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড | চ্যানেল খুলনা

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে একটি দোকানের পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার সূত্রপাত গত ২০ মার্চ, যখন বিশাল সেন্টারের ‘নবীন ফ্যাশনস’ নামে একটি দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফার দেওয়া হয়। এই অফারকে কেন্দ্র করে শোরুম কর্তৃপক্ষ ও মার্কেট কমিটির মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্ব অবহেলা বা সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই থানার ওসি ও সংশ্লিষ্ট এএসআই-কে ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিএমপি নিশ্চিত করেছে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

ঈদের দিন ‘পঙ্গু হাসপাতালে’ মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের উপচেপড়া ভিড়

আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

বিমানের সাবেক এমডি সাফিকুরের ৫ দিন, স্ত্রীর ৭ দিনের রিমান্ড

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।