সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আজ চারদিনের সফরে বাংলাদেশে আসছেন রানি ম্যাক্সিমা | চ্যানেল খুলনা

আজ চারদিনের সফরে বাংলাদেশে আসছেন রানি ম্যাক্সিমা

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন এবং বিশেষ করে অর্থনৈতিক খাতের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা চার দিনের সফরে আজ ঢাকা আসছেন।

সোমবার ( ৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। খবর বাসস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রানি ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রানিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

আরও বলা হয়েছে, বুধবার সকালে রানি রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর পর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ এবং টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার ডাচ রানি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর রানি ম্যাক্সিমা শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন।

রানি ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজের ইনক্লুসিভ ফাইনান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

আলভীর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে ইকরার পরিবার

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

রাজধানীতে স্বামীর বিরুদ্ধে অভিনেত্রীকে হত্যার অভিযোগ

মেয়ের মা হয়েছেন বুবলী, সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করলেন নিজেই

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।