সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক | চ্যানেল খুলনা

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

বেনাপোল বন্দরে ব্রেকিং পাউডার ঘোষনা দিয়ে ৬ কোটি টাকা মুল্যের আমদানিকৃত ১০০ প্যাকেজ শাড়ি, ফ্রিপিচ, কসমেটিক ও কেমিকেলের বড় একটি চালান আটক করেছে কাস্টমস। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জাতীয় নিরাপত্তা সংস্থ্যা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নাম্বার পণ্যগার থেকে মিথ্যা ঘোষনার চালানটি আটক করে কাস্টমস।

অবৈধ পন্য চালানটির আমদানিকারক শাপা ইমপেক্স এবং শুল্ক ফাঁকিতে সহযোগীতা করছিল সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, উন্নত মানের শাড়ি ৭ হাজার পিচ, থ্রি পিছ ৬ হাজার পিচ, টু পিচ ৩শ’ টি, বেবি ওয়ার ৩শ’ কেজি, ওরনা ৫৫০ পিচ, ৬ ফেইস ওয়াস ৬শ’ কেজি, বডি লোশন ১শ’ কেজি,
ও বিশেষ ধরনের কেমিকেল ৬শ’ কেজি।

বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদ পেয়ে পণ্য চালানটি আটক করা হয়। অনিয়মের অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ রয়েছে বেনাপোল বন্দর ও কাস্টমসের এক শ্রেনীর দূর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগীতায় সাম্প্রতি বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনার পণ্য আমদানি বেড়েছে। মাঝে মধ্যে দুই একটি চালান আটক হলেও অধিকাংশ থাকছে ধরা ছোয়ার বাইরে। এতে রাজস্ব আয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে লক্ষমাত্রার চেয়ে ১৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

​যশোরের শার্শায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।