সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা | চ্যানেল খুলনা

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

চায়ের দোকানে ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ফরিদপুরের ভাঙ্গায় চায়ের দোকানি জুবায়ের মিয়া (৪২)। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলমের কার্যালয়ে মিরাজ শেখের হাতে ১ লাখ ৫৭ হাজার টাকা তুলে দেওয়া হয়।

মিরাজ শেখ (৬৬) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদী গ্রামের বাসিন্দা। গত ৯ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য তিনি ভাঙ্গা উপজেলা সদরে আসেন। ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে তিনি ভাঙ্গা হাইওয়ে থানার পাশে জুবায়ের মিয়ার দোকানে চা পান করেন। জুবায়ের ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী মহল্লার বাসিন্দা।

মিরাজ শেখ দোকান থেকে চলে যাওয়ার অনেক পরে টাকার ব্যাগটি জুবায়ের মিয়ার চোখে পড়ে। জুবায়ের মিয়া টাকার ব্যাগ পেয়ে টাকার মালিককে খোঁজার চেষ্টা করেন। ব্যাগের মালিককে না পেয়ে পরদিন তিনি ভাঙ্গা পৌর এলাকায় নিজ খরচে মাইকিং করেন। টাকার প্রকৃত মালিককে প্রমাণসহ এসে দেখা করার কথা বলা হয়। পরে মাইকিংয়ের খবর শুনে মিরাজ শেখ বুঝতে পারেন, ওই দোকানে তিনি বসেছিলেন এবং সেখানে টাকার ব্যাগ পড়ে যায়।

এদিকে দোকানে টাকা পাওয়ার পর জুবায়ের ভাঙ্গার সহকারী কমিশনারের (ভূমি) কাছে বিষয়টি জানান। প্রকৃত মালিককে টাকা তুলে দেওয়ার জন্য তাঁর সহযোগিতা চান। আজ বেলা ১১টার দিকে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলমের কার্যালয়ে মিরাজ শেখের হাতে ১ লাখ ৫৭ হাজার টাকা তুলে দেওয়া হয়।

জুবায়ের মিয়া বলেন, ‘আমি টাকার ব্যাগ পেয়ে হতবাক হয়ে পড়ি। কিন্তু পরের টাকা রাখার ক্ষমতা আমার নেই। টাকার প্রকৃত মালিককে খোঁজার জন্য আমি মাইকিং করি। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) স্যারের কাছে বিষয়টি জানাই। এর মধ্যে খবর পাই, এক বৃদ্ধ টাকা হারিয়েছেন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। সহকারী কমিশনার স্যারের তত্ত্বাবধানে হারানো টাকা প্রকৃত মালিককে দিতে পেরে আমি খুশি।’

মিরাজ শেখ আনন্দে আপ্লুত হয়ে বলেন, ওই দিন (৯ ফেব্রুয়ারি) তিনি তাঁর চিকিৎসার জন্য ব্যাংক থেকে ওই টাকা তুলেছিলেন। বাড়ি গিয়ে দেখেন, টাকার ব্যাগ নেই। টাকার চিন্তায় আমি তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। ভাবতে পারেননি চায়ের দোকানে টাকার ব্যাগ ফেলে এসেছেন।

মিরাজ শেখ আরও বলেন, ‘জুবায়ের মিয়া অত্যন্ত ভালো মানুষ। উনি সৎ না হলে এই টাকা আজ আমি ফেরত পেতাম না। টাকাগুলো না পেলে আমার চিকিৎসা করাই সম্ভব হতো না।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।