সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল | চ্যানেল খুলনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন আসনের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।

সংসদ সচিবালয় জানিয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রকিবুল ইসলাম বকুলের এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা অঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।