সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার | চ্যানেল খুলনা

পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

পাবনায় বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র, লোডেড ম্যাগাজিন ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের দিকে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়া ও দিয়াড় বাঘইল এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশের গোয়েন্দা শাখা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর এলাকা থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া চিংড়াখালী গ্রামের কামালের ছেলে শাহীন (২০), দিয়াড় বাঘইল গ্রামের হযরত প্রামাণিক (৪৭) গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি সচল বিদেশি সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেলসহ (এসএলআর) লোডেড ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি; একটি বিদেশি দশমিক ২২ বোর রাইফেলসহ ম্যাগাজিন ও তাজা গুলি এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এর পর গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তি অনুযায়ী ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া থেকে বাদশা মিয়ার ছেলে মমিনুল ইসলাম খোকন (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় এক পরিত্যক্ত পানির ট্যাংকির ভেতর থেকে একটি সচল ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি; একটি সচল ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলি এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘কিছুদিনের অনুসন্ধানের পর এই অভিযান পরিচালনা করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পাবনার চিহ্নিত ব্যক্তিদের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। যারা তাদের নেপথ্যে আছে তাদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।