সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান | চ্যানেল খুলনা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করেই কেবল দেশ পুনর্গঠন সম্ভব। শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা যাবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুলমাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যার আশ্রয় নেয় এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না। কথার ফুলঝুরি নয়; বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, ওই দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না বলে ঘোষণা দিয়েছে। সম্প্রতি দলটির এক নেতা কর্মজীবী নারী ও মা-বোনদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা পুরো জাতির জন্য লজ্জাজনক।

তিনি বলেন, দেশের লক্ষাধিক নারী পোশাকশিল্পে কাজ করে অর্থনীতির চাকা সচল রেখেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক নারী সংসারের আয়ে অবদান রাখছেন। অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে।

ইসলামের দৃষ্টান্ত তুলে ধরে তারেক রহমান বলেন, নবী করিম (সা.)-এর সহধর্মিণী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। সুতরাং নারীদের কর্মজীবনকে অপমান করার কোনো অধিকার কারও নেই।

ওই রাজনৈতিক দলের আইডি হ্যাক হওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা এ ধরনের অজুহাত দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এভাবে আইডি হ্যাক হওয়ার সুযোগ নেই। এতে নির্বাচনের আগে তাদের মিথ্যাচারই প্রকাশ পেয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনেই জনগণের মতামত প্রতিফলিত হয়নি। এ সময়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম, খুন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে দল-মত নির্বিশেষে জনগণ রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন সময় এসেছে জনগণের অধিকার পুনরুদ্ধারের। আগামী ১২ ফেব্রুয়ারি সেই অধিকার প্রয়োগের সুযোগ আসছে।

বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নারীদের ধাপে ধাপে স্বাবলম্বী করে তোলা হবে।

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এক সময়ের শিল্পনগরী খুলনা আজ মৃতপ্রায়। বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলকে পুনরায় সচল শিল্পনগরীতে রূপান্তর করা হবে এবং নারী-পুরুষ সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, তরুণদের জন্য আইটি পার্ক স্থাপন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষিঋণ, সার, বীজ ও কীটনাশক সহজলভ্য করা হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।

তারেক রহমান বলেন, নারীসমাজের স্বাবলম্বিতা, কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

একসময় আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হচ্ছেন: জামায়াত আমির

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু

‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।