সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভোটের মাঠে নিরপেক্ষ নিরাপত্তায় যশোর অঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবির মোতায়েন | চ্যানেল খুলনা

ভোটের মাঠে নিরপেক্ষ নিরাপত্তায় যশোর অঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবির মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরসহ যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংএ তথ্য জানান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে। কর্ণেল সাইফুল্লাহ সিদ্কিী।

নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বিজিবি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে তারা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। যশোর ব্যাটালিয়নের আওতায় ৩ জেলার ১৬ উপজেলায় ১১টি আসনে মোতায়েন করা হয়েছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য।

এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট, ডমিনেশন পেট্রোল, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবির RAT, QRF, হেলিকপ্টার ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ, বেনাপোলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের

যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।