সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে আটক | চ্যানেল খুলনা

পুলিশকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত লিয়নকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মধ্যবাজার মোড় থেকে তাঁকে আটক করে পুলিশের একটি দল।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত লিয়ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়া এলাকায় পুলিশের তল্লাশি চলছিল। এ সময় লিয়ন মোটরসাইকেলে যাচ্ছিলেন। তাঁকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়াকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পরে ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ লিয়নের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে।

জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘আমরা মূল আসামিকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

২১ মাসের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে যুবকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।