সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ | চ্যানেল খুলনা

মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ঢাকা-১৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বুধবার (১৪ জানুয়ারি) এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, আপনি মো. মামুনুল হক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ১৮৬, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

আপনি গত ১৩ জানুয়ারি বিকেল ৫টায় অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মর্মে একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনি প্রচার-প্রচারণা, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।